২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৪ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও চার পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 07:30 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (এসইসি) নির্দেশনা মেনে পুঁজিবাজার থেকে শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন আরও চার পরিচালক। এরা হলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের পরিচালক নুরুল ইসলাম চৌধুরী, বিএসআরএম স্টিল লিমিটেডের পরিচালক তেহসিন জহির, পিপলস ইন্সুরেন্সের এম এ রশিদ এবং মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের হাজি আব্দুর রহমান। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নুরুল ইসলাম চৌধুরী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের ২ লাখ ১৫ হাজার শেয়ার কিনবেন। তেহসিন জহির বিএসআরএম স্টিল লিমিটেডের ৮ লাখ ৯১ হাজার ৮২০টি শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। পিপলস ইন্সুরেন্সের ১ লাখ ৩২ হাজার শেয়ার কিনবেন এম এ রশিদ। হাজি আব্দুর রহমান মার্কেন্টাইল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৫০ হাজার শেয়ার কিনবেন। বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তারা শেয়ার কিনবেন বলে জানিয়েছেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে। এসইসির নির্দেশনা মেনে ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পুরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এসইউ/১৬১২ ঘঢ়.