২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো ৬৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা গ্রামীণফোনের

শেয়ারহোল্ডারদের জন্য আরো ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের সবচেয়ে বড় বাজার মূলধনের কোম্পানি গ্রামীণফোন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2012, 03:52 PM

Updated : 24 Aug 2022, 10:44 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য আরো ৬৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারের সবচেয়ে বড় বাজার মূলধনের কোম্পানি গ্রামীণফোন। ২০১১ সালের ৩১ ডিসেম্বর সমাপনী বছরের জন্য কোম্পানিটি এ লভ্যাংশ ঘোষণা করেছে বলে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে। এর আগে ১৯ জুলাই শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতের এক মাত্র এই প্রতিষ্ঠান। এর ফলে ২০১১ সালে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানিটির মোট নগদ লভ্যাংশের পরিমাণ দাঁড়ালো ২০৫ শতাংশ। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ এপ্রিল বিআইসিসি আগারগাঁওয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ফেব্র“য়ারি। ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে গ্রামীণফোনের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১৩ টাকা ৯৯ পয়সা। শেয়ার প্রতি মোট সম্পদমূল্য ২৮ টাকা ৮০ পয়সা। টেলিকম খাতের এ কোম্পানিটি ২০১০ সালের সমাপনী বছরে ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এফএফএস/এসইউ/ ১৪১৪ ঘ.