ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে ফু-ওয়াং সিরামিকের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বৃহস্পতিবার জানানো হয়, ২০১২ সালের ৩০ জুন সমাপনী বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
ফু-ওয়াং সিরামিকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর সকাল ৯টায় বসুন্ধরা আবাসিক এলাকার বসুন্ধরা কনভেনশন সেন্টার ২-এ অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে ১ নভেম্বর।
ডিএসই ওয়েবসাইটে জানানো হয়েছে, সমাপনী বছরে ফু-ওয়াং সিরামিকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৭ পয়সা। শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৫৮ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১০৪১ ঘ.
bdnews24