২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে

সপ্তাহের তৃতীয় দিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক বেড়েছে ১১৭ পয়েন্ট, লেনদেন হয়েছে ৯৭৯ কোটি টাকার শেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 05:37 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের তৃতীয় দিন সূচক ও লেনদেন দুটোই বেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় লেনদেন শুরুর পরপরই সূচক উঠতে শুরু করে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৪ হাজার ৭০৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১১৭ পয়েন্ট বেশি। এদিন হাতবদল হয় ৯৭৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ২১৭টি শেয়ারের, কমে ৫২টির এবং অপরিবর্তিত ছিল ১১টির দাম। এর আগে সোমবার ডিএসই সূচকে যোগ হয় ৩৬ পয়েন্ট। হাতবদল হয় ৭৮৩ কোটি টাকার শেয়ার। আর সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসই সূচক ১৩৭ পয়েন্ট হারায়। হাতবদল হয় ৭৮২ কোটি টাকার শেয়ার। গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচকে যোগ হয় ৩ পয়েন্ট। গড় লেনদেন ছিল ১ হাজার ৭১ কোটি টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন হয় ১ হাজার ১১৭ কোটি টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/জেকে/১৫০১ ঘ.