২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকূল অবস্থা মোকাবেলার আহ্বান বিনিয়োগকারীদের

আত্মহত্যার মতো পথ বেছে না নিয়ে পুঁজিবাজারের বর্তমান প্রতিকূল পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2012, 02:32 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আত্মহত্যার মতো পথ বেছে না নিয়ে পুঁজিবাজারের বর্তমান প্রতিকূল পরিস্থিতি সাহসিকতার সঙ্গে মোকাবেলা করতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। পুঁজি হারানো এক বিনিয়োগকারীর আত্মহত্যার খবর প্রকাশের পরদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। এতে বিনিয়োগকারীদের উদ্দেশে বলা হয়, আত্মহত্যার পথ পরিহার করে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করুন। কাজী লিয়াকত আলী সোমবার আত্মহত্যা করেন। তার স্বজনরা জানিয়েছেন, প্রায় ৭৫ লাখ টাকা খুইয়ে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত বছর থেকে দেশের পুঁজিবাজারে অস্থিরতা চলছে। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ৪ হাজার ২০০ পয়েন্টের নিচে, যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সবচেয়ে কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফএস/এমআই/২০২৫ ঘ.