২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৪৯ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 05:45 AM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। রোববার সকালে লেনদেনের শুরু হয় সূচকের ওঠানামা দিয়ে। বেলা ১২টা থেকে সূচক নিচের দিকে নামতে থাকে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ৪৯ পয়েন্ট কমে ৫ হাজার ৪১৭ পয়েন্ট হয়েছে। লেনদেন হয়েছে প্রায় ৬১৫ কোটি টাকার শেয়ার যা গত দিনের চেয়ে ৬৩ কোটি টাকা কম। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯৭ টির, কমেছে ১৫৪টির এবং অপরিবর্তিত আছে ১২টির দাম। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ১৬ পয়েন্ট কমে। লেনদেন হয় ৬৭৮ কোটি টাকার। তবে ঢাকার পুঁজিবাজার গত সপ্তাহে লেনদেন ও সূচক বাড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (১ থেকে ৫ জানুয়ারি) পাঁচ কার্যদিবসে সাধারণ সূচক ২০৯ পয়েন্ট বা ৩ দশমিক ৯৮ শতাংশ বাড়ে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৯১ কোটি টাকার শেয়ার, যা আগের সপ্তাহের তুলনায় ৪৮ শতাংশ বেশি। আর গত সপ্তাহে হাতবদল হওয়া শেয়ার সংখ্যা তার আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৬৭ শতাংশ। দেশের দুই পুঁজিবাজারে সূচক ও লেনদেন বৃদ্ধি বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরার লক্ষণ বলে বলে মনে করছেন সংশি¬ষ্টরা। লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো, এনবিএল, গ্রামীণফোন, বিকন ফার্মা, ইউনাইটেড এয়ারওয়েজ, ফু-ওয়াং সিরামিকস, বেক্সিমকো লি., সোস্যাল ইসলামি ব্যাংক, আরএন স্পিনিং, আফতাব অটো ও কেয়া কসমেটিকস। দাম বাড়ার শীর্ষে ১০টি কোম্পানি হলো, বিকন ফার্মা, এইচআর টেক্সটাইল, কোহিনুর কেমিক্যাল, প্রাইম ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, ফার্মা এইড, প্রাইম লাইফ ইন্সুরেন্স, সাফকো স্পিনিং, সিভিও পেট্রোলিয়াম রিফাইনারি লি. ও তাক্কাফুল ইন্সুরেন্স। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো, মেঘনা পেট্রোলিয়াম, রিলায়েন্স-১, দুলামিয়া কটন, স্টাইল ক্রাফট, রেনউইক যজ্ঞেশ্বর, আনোয়ার গ্যালভানাইজিং, অলটেক্স, মেঘনা কনডেন্সড মিল্ক, ১ম প্রাইম মিউচ্যুয়াল ফান্ড ও প্রাইম-১ আইসিবিএ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩৬ ঘ.