ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় দিন প্রথম দুই ঘণ্টার লেনদেনে সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি রয়েছে।
মঙ্গলবার বেলা দুপুর ১টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৬১ পয়েন্ট হয়েছে। দুই ঘণ্টায় লেনদেন হয়েছে প্রায় ৩৩৯ কোটি টাকা।
হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৬৩ টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত আছে ১৯টির দাম।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৮ পয়েন্ট কমে। লেনদেন হয় ৫৯৪ কোটি টাকার।
সোমবার সূচক ও লেনদেন কমলেও লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ছিল দাম বাড়ার তালিকায়। লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বাড়ে ১৪৪টির, কমে ১১০টির এবং বদলায়নি ১০টির দাম।
দুই দিন ঊর্ধ্বমুখী থাকার পর পুঁজিবাজারে সূচক পতনের জন্য লাভে থাকা বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতাকে দায়ী করছে বাজার সংশ্লিষ্টরা।
রোববার বছরের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ৯৪ পয়েন্ট। লেনদেন হয় প্রায় ৬৬৯ কোটি টাকা।
সোমবার লেনদেনের শীর্ষে ছিল, গ্রামীণফোন, কেয়া কসমেটিকস,্ সোস্যাল ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, এনবিএল, ইউনাইটেড এয়ারওয়েজ, ম্যাকসন স্পিনিং, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়াম।
দর বাড়ায় শীর্ষে ছিল, কেঅ্যান্ডকিউ, সাইনোবাংলা, কোহিনূর কেমিক্যাল, ন্যাশনাল হাউজিং, ঢাকা ইন্স্যুরেন্স, আরডি ফুড, ১ম বিএসআরএস, অ্যাপেক্স ট্যানারি, আইসিবি ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।
অন্যদিকে দাম কমার শীর্ষে ছিল, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, ৩য় আইসিবি, আনোয়ার গ্যালভানাইজিং, সাভার রিফ্রেক্টরিজ, সমতা লেদার, রহিম টেক্সটাইল, বিডি ল্যাম্পস, এমটিবিএল, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড ও মেঘনা কনডেন্সড মিল্ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১১৩৫ ঘ.
bdnews24