২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা

শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চার এবং আল-আরাফা ইসলামি ব্যাংকের দুই পরিচালক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2011, 07:46 AM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চার এবং আল-আরাফা ইসলামি ব্যাংকের দুই পরিচালক। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের চার উদ্যোক্তা-পরিচালক অঞ্জন চৌধুরী, তপন চৌধুরী, স্যামুয়েল এস চৌধুরী ও রতœা পত্র প্রত্যেকে ২৫ হাজার করে শেয়ার কেনার আগ্রহের কথা জানিয়েছেন। আল-আরাফা ব্যাংকের পরিচালক আবদুল মালেক মোল্লাহ ৬ লাখ এবং আবদুস সালাম ২ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বাজারমূল্যে তারা শেয়ার কিনবেন। গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে। এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম ২ শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে ৫ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ১ হাজার ৪৯১ পরিচালকের কাছে ২ শতাংশের কম শেয়ার রয়েছে। উদ্যোক্তা ও পরিচালকদের কাছে সম্মিলিতভাবে কোম্পানির ৩০ শতাংশের কম শেয়ার থাকা কোম্পানির সংখ্যা ৩৮টি। এসইসির নির্দেশনা মেনে এসব কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ২ শতাংশ ও ৩০ শতাংশের কোটা পূরণ করতে হবে উদ্যোক্তা পরিচালকদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৫৩২ ঘ.