ঢাকা, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনও দরপতনের ধারা থেকে বের হতে পারছে না ঢাকার পুঁজিবাজার। প্রথম ঘণ্টার লেনদেন শেষে সূচক কমেছে।
বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক বাড়লেও পরে তা আবার নেমে যায়। বেলা ১২টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এ সময় পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৪৭টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দাম। লেনদেন হয়েছে ৫৯ কোটি টাকার।
ডিএসইতে সপ্তাহজুড়েই সূচক কমেছে। বুধবার দিন শেষে সাধারণ সূচক ২০ দশমিক ৪৮ পয়েন্ট কমে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১২২টির এবং বদলায়নি ১৯টির। লেনদেন হয়েছে প্রায় ২৭৪ কোটি টাকার।
সোমবার ডিএসই সাধারণ সূচক ১০৯ পয়েন্ট কমে। রোববার কমেছিল ৭৫ পয়েন্ট। মঙ্গলবার পুঁজিবাজারে লেনদেন বন্ধ ছিল।
পুঁজিবাজারের জন্য সরকারের প্রণোদনা প্যাকেজ ঘোষণার পর গত সপ্তাহে সাধারণ সূচক কমেছিল ১৩৬ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১২১৩ ঘ.
bdnews24