২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে পুঁজিবাজারে আসছে সাবমেরিন কেবল

রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড আগামী জানুয়ারিতে পুঁজিবাজারে আসছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 11:10 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রায়ত্ত সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড আগামী জানুয়ারিতে পুঁজিবাজারে আসছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস। বুধবার এক সংবাদ সম্মেলনে কোম্পানিটির চেয়ারম্যান বলেছেন, “কোম্পানির প্রসপেক্টাস ইতোমধ্যে এসইসিতে জমা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে অনুমোদন পাওয়ার পর জানুয়রিতে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।” ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জমা দেওয়া প্রসপেক্টাস থেকে জানা যায়, টেলিযোগাযোগ খাতের সাবমেরিন কেবল ৩ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজারে থেকে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে। ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। ২০০৮ সালের জুনে যাত্রা শুরু করা সাবমেরিন কেবল কোম্পানির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা। প্রসপেক্টাস থেকে জানা যায়, সাবমেরিন কেবলের জুন ২০১১ সমাপনী বছরে ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা। শেয়ার প্রতি সম্পদমূল্য রয়েছে ১৭ টাকা ৫৭ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/এসএইচএ/আরবি/এসইউ/১৭০৯ ঘ.