২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে সন্ধ্যায় সংবাদ সম্মেলন

পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠকের প্রেক্ষাপটে সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 09:02 AM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠকের প্রেক্ষাপটে সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জের জন সংযোগ কর্মকর্তা শফিকুর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। বিকেলে ডিএসই পরিচালনা পর্ষদের বৈঠকের পর এই সংবাদ সম্মেলন হবে। এতে বৈঠকের সিদ্ধান্তগুলো জানিয়ে দেওয়া হবে। পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বৈঠকের পর লেনদেনে ইতিবাচক ধারা চলছে। রোববার রাতে পুঁজিবাজার সংশ্লিষ্টদের নিয়ে অর্থমন্ত্রীর বৈঠকের পর জানানো হয়, পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ ‘উদ্ধারে’ দুই-এক দিনের মধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করা হবে। টানা দরপতন ও বিনিয়োগকারীদের বিক্ষোভের পর গত বুধবার পুঁজিবাজার সংশি¬ষ্টদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি বৈঠক থেকে ‘যা যা প্রয়োজন’ তা করার ঘোষণা আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৪৫৫ ঘ.