২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইস্টার্ন লুব্রিকেন্টস রহিমা ফুডের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত দুটি কোম্পানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2011, 06:00 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত দুটি কোম্পানি। কোম্পানি দুটি হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতের ইস্টার্ন লুব্রিকেন্টস এবং খাদ্য ও আনুসঙ্গিক খাতের রহিমা ফুড। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে জানা গেছে, জুন ২০১১ সমাপনী বছরে ইস্টার্ন লুব্রিকেন্টস শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ ডিসেম্বর। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। রহিমা ফুড জুন ২০১১ সমাপনী বছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। লভ্যাংশের রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর। বছর শেষে ইস্টার্ন লুব্রিকেন্টস ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় করেছে ৭ টাকা ৪১ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৬ পয়সা। এদিকে রহিমা ফুড ১০০ টাকার প্রতিটি শেয়ারে আয় করেছে ৫ টাকা ৪২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৪ টাকা ৯৯ পয়সা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১১৫১ ঘ.