ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে ব্যাপক দরপতনে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন ক্রেতাশুন্য অবস্থায় শেষ হয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন প্রায় ক্রেতাশুন্য অবস্থায় শেষ করেছে।
গত কয়েক সপ্তাহের দরপতনের ধারাবাহিকতায় রোববার ডিএসই সাধারণ সূচক ২৩১ পয়েন্ট বা ৪ দশমিক ৩৬ শতাংশ কমে হয়েছে ৫ হাজার ৭৭ পয়েন্ট। সর্বশেষ এর চেয়ে কম সূচক ছিল ২০১০ সালের ২০ জানুয়ারি। ওই দিন ডিএসই সাধারণ সূচক ছিল ৪ হাজার ৯৯৮ পয়েন্ট।
সকাল ১১টায় লেনদেনের শুরুতেই দরপতন হয় ডিএসইতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কোম্পানির শেয়ার দাম কমার শীর্ষে পৌছে ক্রেতাশুন্য হতে থাকে।
ক্রেতাশুন্য অবস্থায় লেনদেন শেষ করা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্যাংকিং খাতের রুপালি ব্যাংক, সিমেন্ট খাতের অ্যারামিট সিমেন্ট ও হেইডেলবার্গ সিমেন্ট, সিরামিক খাতের স্টান্ডার্ড সিরামিক, প্রকৌশল খাতের বিডি অটোকারস, বিএসআরএম স্টিল, মুন্নু জুটেক্স, মুন্নু স্টাফলার।
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের মধ্যে ডিবিএইস, ফার্স্ট লিজ ইন্টারন্যাশনাল, আইসিবি, আইডিএলসি, মাইডাস ফাইন্যান্স, এনএইসএফআইএল, খাদ্য ও আনুসঙ্গিক খাতের বঙ্গজ, ফাইন ফুডস, রহিমা ফুড, ইন্স্যুরেন্স খাতের ঢাকা ইন্স্যুরেন্স, প্যরামাউন্ট ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, পুর্বানী জেনারেল ইন্স্যুরেন্স ও রিপাবলিক ইন্স্যুরেন্স ক্রেতাশুন্য ছিল।
তথ্য প্রযুক্তি খাতের অগ্নি সিস্টেম, পাট খাতের সোনালী আশ ও বিবিধ খাতের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের কোনো ক্রেতা ছিল না।
মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রথম বিএসআরএস ছিল ক্রেতাশুন্য।
ঔষধ ও রসায়ন খাতের অ্যাম্বি ফার্মা, ওরিয়ন ইনফিউশন, ফার্মা এইডস, সেবা ও আবাসন খাতে সমরিতা হাসপাতাল, চামড়া খাতে সমতা লেদার ক্রেতাশুন্য ছিল।
এছাড়া বস্ত্র খাতে অ্যাপেক্স স্পিনিং, দেশ গার্মেন্টস, দুলামিয়া কটন, এইচ আর টেক্সটাইল, মিথুন নিটিং, রহিম টেক্সটাইল, সাফকো স্পিনিং ও তাল্লু স্পিনিং এর শেয়ারের কোনো ক্রেতা ছিল না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৮৫০ ঘ.
bdnews24