২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেল গ্রহাণু

বুধবার একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে গেছে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। তারা আরও জানিয়েছেন, এটির চাঁদের কক্ষপথের চেয়েও কাছ দিয়ে পৃথিবী অতিক্রম করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আজরাফ আল মূতী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 06:35 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, মহাকাশ বিজ্ঞানীরা গ্রহাণুটির নাম দিয়েছেন ২০১৩ আরজেড৫৩।

বিজ্ঞানীরা জানিয়েছেন, গ্রহাণুটির ব্যাস ছিল মাত্র ৩ থেকে ১০ মিটার। যদি গ্রহাণুটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশও করত তবুও সেটি পৃথিবীর মাটিতে পৌঁছাবার আগেই জ্বলে যেত এমনটাই জানিয়েছেন বিজ্ঞানীরা। বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টা ৫০ মিনিটে পৃথিবী থেকে এক লাখ ৫১ হাজার মাইল দূর দিয়ে পার হয়ে যায় গ্রহাণুটি-- জানিয়েছে নাসা।

চাঁদের কক্ষপথ পৃথিবী থেকে দুই লাখ ৩৯ হাজার মাইল দূরে অবস্থিত। সে দৃষ্টিকোণ থেকে বিচার করলে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছ দিয়েই পার হয়েছে। এ রকম আরও অনেক গ্রহাণু রয়েছে বলে জানিয়েছে নাসা।