ইউটিউবে ১০০কোটিবার দেখা ভিডিও গ্যাংনাম স্টাইল
কোরিয়ান পপ তারকা সাই-এর গ্যাংনাম স্টাইল এ যাবতকালে ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা ভিডিওর তকমা অর্জন করেছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ইতোমধ্যে ইউটিউবে ভিডিওটি দেখা হয়েছে ১০০ কোটিবারেরও বেশি।

দক্ষিণ কোরিয়ান তারকা সাই-এর এ ভিডিওটি অনলাইনে পোস্ট করা হয় জুলাই মাসে। তখন থেকে ইউটিউবে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া নাচটির জন্য বিশ্বখ্যাতি পাওয়ার পাশাপাশি ইতোমধ্যে তা গিনেসবুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে।
ইউটিউবের মালিক গুগল জানিয়েছে, এখনো ভিডিওটি প্রতিদিন গড়ে ৭০ লাখ থেকে এক কোটিবার মানুষ দেখছে। ২৪ নভেম্বর পর্যন্ত ইউটিউবে কানাডিয়ান শিল্পী জাস্টিন বিবারের ‘বেবি’ শিরোনামের ভিডিওটি ছিলো ইউটিউবে সর্বাধিকবার দেখা মিউজিক ভিডিও।
সাই-এর গ্যাংনাম স্টাইল নাচটি সম্পর্কে গুগল জানিয়েছে, “নাচটির মুভমেন্টগুলো সত্যিই অসাধারণ।”
ভিডিওটি দেখতে ক্লিক এখানে করুন http://www.youtube.com/watch?v=9bZkp7q19f0