সাতক্ষীরায় বাস উল্টে নিহত ১
আহতদের তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরার তালা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত সাতজন।
তালা থানার ওসি আবু জিহাদ ফখরুল জানান, শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ভায়ড়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম সাজ্জাদ সরদার (৪৬)।
ওসি বলেন, খুলনা থেকে সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সাজ্জাদ নিহত হন।
এ ঘটনায় আহত সাতজনকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
