আখাউড়া-আগরতলা রেলপথ দুই দেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে এই প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছৈছে। মঙ্গলবার এই পথে পরীক্ষামূলকভাবে ‘গ্যাং কার’ চালানো হয়েছে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা রেললাইনের কাজ তদারকি করেন। আর কয়েকদিনের মধ্যে এ পথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
22 Aug 2023, 10:33 PM
Updated :
22 Aug 2023, 10:33 PM
২০১৮ সালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গাসগর থেকে ভারতের আগরতলার নিশ্চিন্তপুর পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শুরু হয়।
কর্মকর্তারা আখাউড়া-আগরতলা ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের এলাকা ঘুরে কাজের অগ্রগতি দেখেন।
প্রকল্পের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। রেললাইন দেখার জন্যই গ্যাং কার চালানো হয়েছে বলে জানান কর্মকর্তারা।
খুব দ্রুত সময়ের মধ্যেই বাকি কাজ শেষ হবে বলে জানান কর্মকর্তারা।
সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথের বাংলাদেশ অংশে পড়েছে সাড়ে ৬ কিলোমিটার।
প্রকল্পের বাংলাদেশ অংশ বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় ২৪১ কোটি টাকা।
আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে গ্যাং কারটি শিবনগর জিরো লাইন পর্যন্ত যায়।
আখাউড়া-আগরতলা রেলপথে তৈরি নতুন স্থাপনা।
আগামী সেপ্টেম্বরে এই রেলপথের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।