২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ‘৫৩ কেজি গাঁজাসহ দুই কারবারি’ আটক

র‌্যাব জানায়, মাদক ছাড়াও একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। 

ফরিদপুরে ‘৫৩ কেজি গাঁজাসহ দুই কারবারি’ আটক

র‌্যাবের হাতে আটক দুজন

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2023, 05:45 PM

Updated : 26 May 2023, 05:55 PM

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৫৩ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করেছে র‌্যাব ৮। 

আটক দুজনকে শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে তোলা হয় র‌্যাব ৮ ফরিদপুর কোম্পানি অধিনায়ক কেএম শাইখ আকতার জানান। 

এর আগে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলার ভাঙ্গা বাজারের নতুন মুরগীরহাট এলাকা থেকে ওই দুজনকে আটক করা হয়।  

আটকরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ধনপুর এলাকার বাহার মিয়া (৫৫) ও একই জেলার চৌদ্দগ্রাম থানাধীন কবরুয়া এলাকার আলমগীর হোসেন সুফল (৩৪)। 

র‌্যাব ৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক শাইখ আকতার বলেন, “গোপন সংবাদে জানতে পারি, ফরিদপুরের ভাঙ্গা বাজারের নতুন মুরগীর হাট এলাকায় মাদকের একটি বিশাল চালান প্রোবক্স প্রাইভেটকার করে বিক্রির জন্য নিয়ে আসছে। এ তথ্যে বৃহস্পতিবার রাত ২টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালিয়ে ৫৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।  

কোম্পানি কমান্ডার বলেন, এ ছাড়া একটি প্রোবক্স প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-২৭-৯৮৪১), তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম জব্দ করা হয়।  

তিনি আরও বলেন, ওই দুই মাদক কারবারি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে মাদক এনে ফরিদপুর ও শরীয়তপুর এলাকায় বিক্রি করে আসছে। 

আটকের পর দুজনকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।