বিনা টিকিটে ট্রেনে চড়ে মেজর পরিচয় দেওয়া তরুণ আটক
ট্রেনে থাকা এক সেনা সদস্য এগিয়ে যান। এক পর্যায়ে ওই তরুণের মেজার পরিচয় দেওয়ার বিষয়টি ধরা পড়ে।
বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে গিয়ে সেনা বাহিনীর মেজর পরিচয় দেওয়া এক তরুণকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার বিকালে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস থেকে ওই তরুণকে আটক করা হয় বলে রেলওয়ে আখাউড়া জংশন থানার ওসি আলিম হোসেন জানান ।
আটক মো. মোজাম্মেল হোসেন (২১) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ভরলা বড়বাড়ির আলাউদ্দিন ওরফে আলমের ছেলে।
ওসি আলিম হোসেন জানান, মোজাম্মেল সেনাবাহিনীর পোশাকে ছিলেন। এ সময় ট্রেনে থাকা রেলওয়ে পুলিশের কাছে তিনি নিজেকে মেজর পরিচয় দেন; কিন্তু পুলিশের কাছে সন্দেহ হয়। বিষয়টি জানতে পেরে ট্রেনে থাকা এক সেনা সদস্য এগিয়ে যান। এক পর্যায়ে ওই তরুণের মেজার পরিচয় দেওয়ার বিষয়টি ধরা পড়ে।
“পরে ওই তরুণকে আটক করা হয়; এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
