২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার

শুক্রবার সকালে ওই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী গাছের কাঁঠাল পাড়তে বাড়ি থেকে মাকফিদুলকে ডেকে নিয়ে যান।

নরসিংদীতে পুকুর থেকে তরুণের মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় পুকুর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2023, 09:27 PM

Updated : 22 Jul 2023, 09:29 PM

নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করছে পুলিশ।

শনিবার বিকালে উপজেলার জিনারদী গ্রামের একটি পুকুরে মরদেহটি পাওয়া যায় বলে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান।

নিহত ১৮ বছর বয়সি মাকফিদুল রহমান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পরিদর্শক এমদাদুল হক বলেন, “শুক্রবার সকালে ওই গ্রামের জয়নাল মিয়ার স্ত্রী লাইলি বেগম গাছের কাঁঠাল পাড়তে বাড়ি থেকে মাকফিদুলকে ডেকে নিয়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ হন।”

তিনি বলেন, রাতে বাড়িতে না ফেরায় মাকফিদুলের পরিবার ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করেন।

পরিদর্শক এমদাদুল আরও বলেন, “পরদিন শনিবার দুপুরে জয়নাল মিয়ার বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মাকফিদুলের মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার পুলিশ।”

তিনি বলেন, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।