২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতীকী ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2023, 09:52 AM

Updated : 05 May 2023, 09:57 AM

গোপালগঞ্জের দুটি সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ দুই জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাতে কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া ও মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাগুলি ঘটে।

নিহতরা হলেন- কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মৃত ইসমাইল মোল্লার ছেলে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন (৭৫) ও ফরিদপুর জেলার সালথা উপজেলার চর বাগরাইল গ্রামের মৃত নালা কারিগরের ছেলে আজিজুল কারিগর (৫২)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম জানান, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খুলনা যাওয়ার জন্য রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া বাসস্ট্যান্ডে আসেন।

এ সময় খুলনাগামী বিএমএস পরিবহনের একটি বাসকে দাঁড়ানোর জন্য ইশারা দেন তিনি। কিন্তু বাসটি ওই স্থানে গতি কমালেও পুরোপুরি না থামায় বীর মুক্তিযোদ্ধা বাসের ধাক্কায় আহত হন।

তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধার মেয়ে নার্গিস আক্তার বাদী হয়ে রাতেই হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বাসটি আটক ও বাসের চালক শাহ আলমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই সিরাজুল।

এদিকে ফরিদপুর জেলার ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আল মামুদ জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার রিশাতলা এলাকায় নছিমন ও অজ্ঞাত বাসের সংঘর্ষ হয়। এতে

নছিমন যাত্রী আজিজুল কারিগর ঘটনাস্থলেই নিহত হন।

আজিজুল কারিগর নছিমনে করে ভাঙ্গা যাচ্ছিলেন।

স্বজনদের আবেদনে আজিজুলের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই আল মামুদ।