২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালক নিহত

মাওয়া যাওয়ার পথে হাসাড়া এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লাগে মোটরসাইকেলটির।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল চালক নিহত

ফাইল ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2022, 12:01 PM

Updated : 02 Dec 2022, 12:01 PM

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত ও এক তরুণী আহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে শ্রীনগরের হাসাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শ্রীনগর থানার এসআই মো. বিল্লাল হোসেন। 

নিহত মিনহাজ (২৪) ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের মিজানুর রহমানের ছেলে এবং আহত তরুণির বাড়ি মৌলভিবাজার জেলার শ্রীমঙ্গলে জানা গেলেও বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

নিহতের বন্ধুদের বরাতে এসআই বিল্লাল জানান, তারা ঘুরতে মোটরসাইকেলে করে মাওয়ার দিকে যাচ্ছিলেন। পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি উল্টে যায়। 

এতে মিনহাজ ঘটনাস্থলেই মারা যান এবং তার সঙ্গে থাকা তরুণী গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত মিনহাজের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এসআই বিল্লাল।