বিজয়ের মাস বরণে সিরাজগঞ্জে শোভাযাত্রা
১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা ও পালনের দাবিতে শহরে পদযাত্রা হয়েছে।
মহান বিজয়ের মাস শুরু উপলক্ষে সিরাজগঞ্জে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বিশাল শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রায় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক দলের নেতারা, সাংস্কৃতিক কর্মী, ছাত্র, শিক্ষক সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ জাতীয় পতাকা ও ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেয়।
এর আগে সকালে ১ ডিসেম্বরকে সরকারিভাবে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা ও পালনের দাবিতে শহরে পদযাত্রা কর্মসূচি পালন করেন মুক্তিযোদ্ধারা।
