২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে শিক্ষকের মারধরের পর মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে মামলা

রোববার বিকালে বায়তুল আমান মাদ্রাসায় শিশু আবিরকে মারধর করেন মাদ্রাসার শিক্ষক মো. আমিন ইসলাম।

খাগড়াছড়িতে শিক্ষকের মারধরের পর মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুতে মামলা

হাসপাতালে শিশু শিক্ষার্থী আবিরের লাশ।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2023, 07:12 PM

Updated : 28 Aug 2023, 07:12 PM

খাগড়াছড়িতে সাত বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।

রোববার রাত ১২ টার দিকে নিহত আব্দুর রহমান আবিরের বাবা ফরিদুল ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় এ মামলা করেন বলে জানিয়েছেন ওসি আরিফুর রহমান।

মামলায় সদর উপজেলার ভুয়াছড়ি এলাকার বায়তুল আমান ইসলামিয়া দাখিল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক হাফেজ মো. আমিন ইসলামকে আসামি করা হয়েছে।

ওসি বলেন,”ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আমিন ইসলাম পলাতক। তাকে গ্রেফতার করতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।”

এর আগে রোববার বিকালে বায়তুল আমান মাদ্রাসায় শিশু আবিরকে মারধর করেন মাদ্রাসার শিক্ষক মো. আমিন ইসলাম। পরে সে অসুস্থ হয়ে পড়লে রাতে সাড়ে ১০টার দিকে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার লাশ হাসপাতালে রেখেই পালিয়ে যান অভিযুক্ত হাফেজ মো.আমিন ইসলাম।