২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গৃহবধূকে নির্যাতন: স্বামী ও সতিনের যাবজ্জীবন

এ ছাড়া প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরো চার মাস করে কারাবাসে থাকতে হবে।

ঝিনাইদহে গৃহবধূকে নির্যাতন: স্বামী ও সতিনের যাবজ্জীবন

আদালতে পুলিশ প্রহরায় শহিদুল ইসলাম

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 07:22 PM

Updated : 24 Oct 2022, 07:22 PM

ঝিনাইদহে গৃহবধূকে নির্যাতনের দায়ে স্বামী ও সতিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন বলে ওই আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বজলুর রহমান জানান ।

দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মহিতুর গ্রামের প্রয়াত নবিরুদ্দীন প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম এবং তার দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুন।

যাবজ্জীবন ছাড়াও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের আরো চার মাস করে কারাবাসে থাকতে হবে।

রায় ঘোষণার সময় শহিদুল আদালতে হাজির থাকলেও রহিমা খাতুন পালাতক রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি ঝিনাইদহ শহরের পাগলা কানাই এলাকার ভাড়া বাসায় প্রথম স্ত্রী নুরুন্নাহারকে ডেকে নেন শহিদুল। সেখানে দ্বিতীয় স্ত্রী রহিমা খাতুনের সহযোগিতায় নুরুন্নাহারকে লোহার রড দিয়ে বেধড়ক মারপিট করা হয়। সেইসঙ্গে রড গরম করে তার জননাঙ্গে ঢুকিয়ে নির্যাতন করা হয়। এতে নুরুন্নাহার জ্ঞান হারান।

খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করার। পরদিন স্বামী ও সতিনকে আসামি করে সদর থানায় মামলা করেন নুরুন্নাহার।