মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ইউপি চেয়ারম্যানের মৃত্যু
নেত্রকোণা-মদন সড়কের তেলিগাতী এলাকায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন তিনি।
নেত্রকোণায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মৃত্যু হয়েছে।
তিনি হলেন- নেত্রকোণার মদন উপজেলার নায়েকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (৬০)। তার বাড়ি ওই ইউপির বাঁশরী গ্রামে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফুর রহমান জানান, রোববার রাত সোয়া ৮টার দিকে ময়মনসিংহ থেকে ঢাকায় নেওয়ার পথে হাবিবুরের মৃত্যু হয়।
লুৎফুর বলেন, “বৃহস্পতিবার ময়মনসিংহ থেকে হৃদরোগের চিকিৎসা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন হাবিবুর। পথে নেত্রকোণা-মদন সড়কের তেলিগাতী এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তার একটি পা ভেঙে যায়।
“চিকিৎসার জন্য তাকে প্রথমে ময়মনসিংহ ট্রমা সেন্ট্রাল ক্লিনিকে নেওয়া হয়। সেখানে তার শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল।”
সোমবার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে হাবিবুরকে দাফনের কথা রয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
