২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, আটক ৩

ওয়ার্কশপটিতে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে গোপন তথ্যে পেয়ে নজরদারি শুরু করে গোয়েন্দা পুলিশ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2022, 11:55 AM

Updated : 14 Oct 2022, 11:55 AM

যশোরে একটি অস্ত্র তৈরির কারখানার সন্ধান মিলেছে; সেখান থেকে পিস্তল, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

ওয়ার্কশপের কাজের আড়ালে কারখানাটিতে অস্ত্র তৈরি করা হতো বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে মালিকসহ তিনজনকে।

শহরের বারান্দীপাড়া রাঙ্গামাটি গ্যারেজ এলাকার ‘নিউ বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ থেকে বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয় বলে জেলা পুলিশ গোয়েন্দা পুলিশের এসআই মো. শাহিনুর রহমান জানান।

এরা হলেন- ওয়ার্কশপ মালিক আব্দুল কুদ্দুস এবং কর্মচারী আজিজুল ইসলাম ও সুমন হোসেন।

শানিনুর বলেন, ওই ওয়ার্কশপটিতে অবৈধ আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে গোপন তথ্যে সেখানে নজরদারি শুরু করেন তারা। ছদ্মবেশে সেখানে গিয়ে খোঁজখবরও নেওয়া হয়।

“এরপর কারখানার ভেতরে তল্লাশি চালানো হলে দুটি পিস্তল এবং অসম্পূর্ণ আরও তিনটি পিস্তলসহ আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।”