০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

সিরাজগঞ্জে অন্যের ভোট দিতে আসা দুজনকে ৬ মাসের কারাদণ্ড

নির্বাহী হাকিম জানান, ওই দুজন ছদ্মবেশ ধারণ করে অন্য ভোটারদের হয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2024, 01:40 PM

Updated : 07 Jan 2024, 02:01 PM

সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জ উপজেলায় অন্যদের ভোট দিতে আসা দুজনকে আটকের পর ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুর ১২টার দিকে উপজেলার বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে নির্বাহী হাকিম ইসরাত জাহান জানান।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসুদেবকোল দক্ষিণপাড়ার ইকবাল হোসেন সরকার (৪১) এবং একই এলাকার মোবারক হোসেন (৪০)।

নির্বাহী হাকিম আরও জানান, ওই দুজন ছদ্মবেশ ধারণ করে অন্য ভোটারদের হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন।