২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট নিরসনে সিলেট নগরীতে জেলা প্রশাসনের অভিযান

সোমবার থেকে ব্যাপক আকারে অভিযান চালানো হবে বলে জেলা প্রশাসন জানান।

যানজট নিরসনে সিলেট নগরীতে জেলা প্রশাসনের অভিযান

মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশনের দুটি টিম নিয়ে অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2023, 08:07 PM

Updated : 05 Mar 2023, 08:07 PM

সিলেট নগরীর কয়েকটি স্থানে যানজট নিরসনে অভিযানে নামে জেলা প্রশাসন। 

রোববার দুপুরে নগরীর সার্কিট হাউজ, ক্বিন ব্রিজ ও সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. মাহবুবুল ইসলাম। 

Image

মেট্রোপলিটন পুলিশ ও সিটি করপোরেশনের দুটি টিম নিয়ে অভিযানে নামেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম।

অভিযানের সময় আরেক নির্বাহী হাকিম নাহিদ নিয়াজ শিশির ছাড়াও সিলেট সিটি করপোরেশন ও মেট্রোপলিটন পুলিশের দুটি দল ছিল। 

এ সময় সড়কে অবৈধভাবে পার্ক করা গাড়ি ও অস্থায়ী দোকান সরানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। সার্কিট হাউজ ও ক্বিন ব্রিজ এলাকায় পার্ক করা গাড়িগুলো সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। 

একই কারণে আগামী সোমবার থেকে নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাপক আকারে অভিযান চালানো হবে বলে নির্বাহী হাকিম মো. মাহবুবুল ইসলাম।