২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব কর্মকর্তা জানান।

নারায়ণগঞ্জে কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলায় গ্রেপ্তার ২

র‌্যাবের হাতে গ্রেপ্তার ধর্ষণ মামলার দুই আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2022, 11:23 PM

Updated : 30 Oct 2022, 11:23 PM

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কিশোরীকে দলবেঁধে ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার ভোরে উপজেলার কালাতি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-১১ এর গণমাধ্যম কর্মকর্তা রিজওয়ান সাঈদ জিকু৷

গ্রেপ্তার আসামিরা হলেন মো. সোহাগ (২২) এবং মো. তাইজুল ইসলাম (১৮)।

রিজওয়ান সাঈদ জানান, গত শুক্রবার উপজেলার নলপাথর এলাকায় এক কিশোরী (১৬) দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার এড়াতে মামলার এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা আত্মগোপনে চলে যান।

“আসামিদের খোঁজে র‌্যাবের একটি দল ছায়াতদন্ত শুরু করে।”

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুই আসামিকে গ্রেপ্তারের পর রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১১ এর এ কর্মকর্তা জানান৷

আরও পড়ুন:

পুরনো খবর:

নারায়ণগঞ্জে কিশোরীকে ‘দলবেঁধে ধর্ষণ’, হাসপাতালে ভর্তি