ঝিনাইদহে মোটরসাইকেল উল্টে এসএসসি পরীক্ষার্থী নিহত
‘চালক নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি এই দুর্ঘটনায় পড়ে।’
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মোটরসাইকেল উল্টে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
উপজেলার খালিশপুর এলাকায় কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কে মঙ্গলবার তার মৃত্যু হয় বলে মহেশপুর থানার ওসি মো. সেলিম মিয়া জানান।
নিহত লিখন হোসেন (১৭) চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার রাজনগর পাড়ার মিলন হোসেনের ছেলে। জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তার।
ওসি সেলিম এলাকাবাসীর বরাতে বলেন, লিখন মোটরসাইকেলে করে ঝিনাইদহের কোটচাঁদপুর যাচ্ছিল। পথে খালিশপুর তেল পাম্পের সামনে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
