১৮ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় ছুরি মেরে ব্যাগ ছিনতাই, ব্যবসায়ী নিহত

ছিনতাইকারীরা ছুরি মেরে তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়; হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নেত্রকোণায় ছুরি মেরে ব্যাগ ছিনতাই, ব্যবসায়ী নিহত

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2022, 07:44 PM

Updated : 26 Dec 2022, 07:52 PM

নেত্রকোণার মদনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দোকানি নিহত হয়েছেন। 

রোববার রাতে মদন পৌর শহরের হরি মন্দিরের কাছে এই ঘটনা হয়। 

নিহত বাবুল দাস (৪০) পৌর শহরের মদন এলাকার প্রয়াত হেমচন্দ্র দাসের ছেলে। 

স্থানীয়দের বরাত দিয়ে মদন থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, বাবুল দাস মদন পূর্ববাজারে দীর্ঘদিন ধরে মুটি মালামালের পাইকারি ব্যবসা করে আসছিলেন। প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়িতে যাচ্ছিলেন তিনি। 

“বাড়ির কাছে মদন হরি মন্দিরের থেকে ২০০ গজ দূরে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে তার টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।” 

ওসি বলেন, আহত বাবুল দাস হরি মন্দিরের কাছে  লুটিয়ে পড়েন। এ সময় মন্দিরে থাকা লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় কাউকে ধরা যায়নি; তদন্ত শুরু হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।