Published : 28 Feb 2023, 08:22 PM
গাজীপুর নগরীতে একটি ঝুটের গুদামে আগুন ধরেছে।
মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় এই গুদামে আগুন ধরে গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন জানান।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে বলে জানান তিনি।
আরেফীন জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি, কাশিমপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহতেরও কোনো খবরও পাওয়া যায়নি।
পানির সমস্যার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে জানান তিনি।