২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দুর্নীতির কারণে মানুষ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত: এমপি মোকাব্বির

“মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হলে জনপ্রতিনিধিদেরকে দল-মতের ঊর্ধ্বে উঠে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

দুর্নীতির কারণে মানুষ প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত: এমপি মোকাব্বির

বিশ্বনাথ উপজেলার চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোকাব্বির খান।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 09:01 AM

Updated : 26 Jan 2024, 09:01 AM

সর্বত্র অনিয়ম-দুর্নীতি ভরপুর থাকায় সাধারণ মানুষ তার নিজের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সদস্য বলেন, “সিন্ডিকেট ও লুটপাটকারীদের কাছে দেশের ১৭ কোটি মানুষ আজ পরাজিত। তাই মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হলে জনপ্রতিনিধিদেরকে দল-মতের ঊর্ধ্বে উঠে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”

রোববার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে দৌলতপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়ন নিয়ে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য গোলাম হোসেন এবং মানপত্র পাঠ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী সাজেদা আক্তার মুন্নী।

চাউলধনী স্কুল অ্যান্ড কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি সাহিদুর রহমানের সভাপতিত্বে ও দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিক আহমদ পিয়ারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলার দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান হাফিজ আরব খান, ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম রব্বানী চৌধুরী সুমন, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূর উদ্দিন আহমদ নুনু, চাউলধনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আনহার আলী, দশপাইকা-আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুক্তার খান, দশপাইকা যুব কল্যাণ সংস্থার সভাপতি ডা. এম কে খান।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]