পাবনায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল নিক্ষেপের অভিযোগ, আটক ৪
“কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশজুড়ে নানা অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।”
পাবনা শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ককটেল ও ইটের খোয়া নিক্ষেপের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য চার সন্দেহভাজনকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের আব্দুল হামিদ সড়কের মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন।
পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ওসি আব্দুস সালাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মার্কেটের ভেতরে আটক রাখা চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। তাদের নাম-পরিচয়, ঠিকানা এবং ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিস্তারিত আসছে...
