১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

উখিয়ায় আশ্রয় শিবির থেকে রোহিঙ্গার মরদেহ উদ্ধার

পুলিশ বলছে, মোহাম্মদ ইলিয়াছের মৃত্যু রহস্যজনক।

উখিয়ায় আশ্রয় শিবির থেকে রোহিঙ্গার মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া উপজে

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2023, 05:48 PM

Updated : 21 Feb 2023, 05:48 PM

কক্সবাজারের উখিয়া উপজেলার আশ্রয় শিবির থেকে এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বেলা পৌনে ১১টায় উপজেলার কুতুপালং ১-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের একটি বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) ছৈয়দ হারুনুর রশিদ জানান।

নিহত মোহাম্মদ ইলিয়াছ (২৮) রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মামুন রশিদের ছেলে। ইলিয়াছের দুই স্ত্রী ও সন্তান রয়েছে।

এপিবিএন কর্মকর্তা বলেন, “ঘরের মেঝে থেকে ইলিয়াছের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘরটিতে লোকজন ছিল না। নিহতের গলায় রশি জাতীয় কিছু একটার আঘাতের চিহ্ন রয়েছে।

“স্থানীয়রা জানিয়েছেন, পরিবারে কলহ ছিল। তার মৃত্যু রহস্যজনক। এটা আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।“

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ছৈয়দ হারুনুর রশিদ।