২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলার আরেক আসামি কারাগারে

এর আগে একই মামলায় কদুরের ভাই রফিকুল ইসলাম গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 01:17 AM

Updated : 12 Oct 2023, 01:17 AM

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলার মামলার আরেক আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বুধবার দুপুরে কুড়িগ্রাম মুখ্য বিচারিক হাকিম (নাগেশ্বরী আমলি) আদালতে আত্মসমর্পণ করে আসামি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আয়েশা সিদ্দিকা তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালতের জিআরও সাজ্জাদ হোসেন জানান।

আসামি কদুর রহমান উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের কচুয়ারপাড় গ্রামের বাসিন্দা। তিনি হামলার মামলার দুই নম্বর আসামি।

মামলার বরাতে জিআরও বলেন, ৩০ সেপ্টেম্বর সকালে কচুয়ারপাড় গ্রামের ডুবুরির ব্রিজের কাছে চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা হয়। রফিকুল ইসলাম ও তার ভাই এই হামলা করেন। হামলার পর চারণ কবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এ ঘটনা সারাদেশেই আলোচিত হয়।

এ ঘটনায় চারণ কবির ছেলে যুগল রায় বাদী হয়ে রফিকুল ও কদুরের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মামলা করেন। ৪ অক্টোবর রফিকুল আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠায়।