১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

টঙ্গীতে এসকেএফ কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

গুদামজুড়েই রাখা ছিল কেমিক্যাল; এর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

টঙ্গীতে এসকেএফ কারখানার গুদামের আগুন নিয়ন্ত্রণে

টঙ্গী পশ্চিম থানা এলাকার বেসরকারি ওষুধ কোম্পানি এসকেএফের রাসায়নিকের গুদামে আগুন লাগে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2024, 06:29 PM

Updated : 26 Jan 2024, 06:29 PM

গাজীপুরের টঙ্গীতে বেসরকারি ওষুধ কোম্পানি এসকেএফের রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা-৩ অঞ্চলের (টঙ্গী-উত্তরা) সহকারী উপ-পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার দুপুর পৌনে ১টার দিকে টঙ্গী পশ্চিম থানা এলাকার ওই ওষুধ কোম্পানির রাসায়নিকের গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে উত্তরা ফায়ার সার্ভিসের আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেয়।

তিনি আরও বলেন, পরে দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গুদামজুড়েই রাখা ছিল কেমিক্যাল; এর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক]