১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হ্যানয়ে চারতলা ভবনে আগুন লেগে ৫ মৃত্যু

দমকল কর্মীরা আসার আগেই চারজন ভবনটি থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

হ্যানয়ে চারতলা ভবনে আগুন লেগে ৫ মৃত্যু

কী কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে পুলিশ তা তদন্ত করে দেখছে। ছবি- তুওই চ্যা

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Sep 2026, 11:55 AM

Updated : 16 Sep 2026, 11:55 AM

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চারতলা একটি ভবনে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নিজেদের দাপ্তরিক ফেইসবুক একাউন্টে হ্যানয় পুলিশ জানিয়েছে, নগরীর ঘনবসতিপূর্ণ এলাকা তাই হো ওয়ার্ডের ভ্যান কাও স্ট্রিটে বুধবার স্থানীয় সময় দুপুররাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। রাত ১টা ৫০ মিনিটের দিকে তারা আগুন লাগার খবর পান।

দমকল কর্মীরা আসার আগেই চারজন আগুন থেকে নিজেদের বাঁচিয়ে ভবনটি থেকে বের হয়ে আসতে সক্ষম হন। তবে আরও কয়েকজন তখনও ভেতরে আটকা পড়ে ছিলেন।

পুলিশের বরাতে রয়টার্স জানিয়েছে, রাত ২টা ৩০ মিনিটের দিকে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আর ১৫ মিনিট পরে পুরোপুরি নিভিয়ে ফেলেন।

তাই হো ওয়ার্ডের কমিউনিস্ট পার্টির একজন নেতা স্থানীয় এক অনলাইন সংবাদপত্রকে বলেছেন, “আগুন নেভানোর পর তল্লাশি ও উদ্ধার অভিযানের সময় পুলিশ পাঁচজনের মৃতদেহ উদ্ধার করে চিকিৎসা কর্র্মীদের কাছে হস্তান্তর করেছে।”

কী কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে পুলিশ তা তদন্ত করে দেখছে।