১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে কুয়াশার মধ্যে সড়কে প্রাণ গেল বাবা-ছেলের

পাটেশ্বরী তালতলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2024, 01:53 PM

Updated : 21 Jan 2024, 01:53 PM

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ঘন কুয়াশায় ভটভটি ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। 

রোববার সকাল পৌনে ৯টায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কে উপজেলার পাটেশ্বরী তালতলা ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান। 

নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের শহিদুল ইসলাম (৪৮) এবং তার ছেলে বিপ্লব (২৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ভূরুঙ্গামারী থেকে কাজ শেষে বাবা ও ছেলে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে ইঞ্জিনচালিত তিন চাকার একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়রা তাদের ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভটভটি চালক ও তার সহকারী (হেলপার) আহত হলেও তারা কৌশলে পালিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম বলেন, হাসপাতালে আনার আগেই বাবা ও ছেলে মারা গেছেন।

ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে মামলার প্রস্তুতি চলছে।