১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে পুড়ে গেছে ১২টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

খাগড়াছড়িতে পুড়ে গেছে ১২টির বেশি ব্যবসা প্রতিষ্ঠান

খাগড়াছড়ির পৌর শহরের শহীদ কাদের সড়ক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2023, 12:05 PM

Updated : 01 Feb 2024, 07:47 PM

খাগড়াছড়ির পৌর শহরে আগুনে পুড়ে গেছে ১২টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান।

রোববার ভোর পৌনে ৪টার দিকে শহরের শহীদ কাদের সড়ক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার সাইদুর রহমান খান।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে কাঠ, আসবাবপত্র, ডেকোরেশন ও পাইপ ফিটিংসের দোকান, সিমেন্ট ও সারের গুদাম, চিরানো কাঠ ও আসবাবপত্রের কারখানা ছিল। সব প্রতিষ্ঠানই পুড়ে ছাই হয়ে গেছে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ দুই কোটি টাকার বেশি বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও প্রত্যক্ষদর্শীরা।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুর জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্তের পরে বিষয়টি জানা যাবে।