২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে চলন্ত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চালক আহত

হঠাৎ চলন্ত অটোরিকশাটিতে আগুন ধরে যায় বলে স্থানীয়দের বরাত দিয়ে ফায়ার সার্ভিস জানায়।

সিলেটে চলন্ত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, চালক আহত

অটোরিকশাটি একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কানাইঘাটের দিকে যাচ্ছিল।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2022, 07:44 PM

Updated : 04 Nov 2022, 08:07 PM

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সিএনজি চালিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে এর চালক আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের দাড়িপাতন এলাকায় এ ঘটনা ঘটে বলে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ লিয়াকত আলী জানান ।

আহত জসিম উদ্দিন কানাইঘাট উপজেলার দীঘিরপাড় গ্রামের বাসিন্দা। 

স্থানীয়দের বরাত দিয়ে লিয়াকত জানান, অটোরিকশাটি একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নিয়ে কানাইঘাটের দিকে যাচ্ছিল। পথে দাড়িপাতন এলাকায় বিস্ফোরণের পর চলন্ত অটোরিকশায় আগুন ধরে যায়। এ সময় চালক জসিম আগুন নেভানোর চেষ্টা চালাতে গিয়ে কিছুটা আহত হন।

“খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে অটোরিকশার আগুন নেভায়। তবে এর আগেই অটোরিকশাটি সম্পূর্ণ পুড়ে যায়।”

গাড়িটিতে কোনো যাত্রী ছিলেন না বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা লিয়াকত আলী।