২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

সাত বছর বয়সী শিশুটি তার খালার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল।

সিরাজগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

তাড়াশ থানা ভবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2022, 12:18 AM

Updated : 14 Aug 2022, 12:18 AM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে আটকের পর পুলিশে দিয়েছে জনতা।

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া গ্রাম থেকে শনিবার বিকালে তাকে আটক করা হয় বলে তাড়াশ থানার পরিদর্শক শহিদুল ইসলাম জানান।

আটককৃত ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ একই গ্রামের বাসিন্দা।

সাত বছর বয়সী শিশুটি স্বজনদের সঙ্গে তার খালার বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল।

স্থানীয়দের বরাতে পরিদর্শক শহিদুল ইসলাম জানান, বিকালে শাপলা ফুল তুলতে পাশের বাড়ির একটি পুকুরপাড়ে গেলে ওই বৃদ্ধ শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। বাড়িতে ফিরে শিশুটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়। এরপর স্থানীয়রা বৃদ্ধকে আটক করে মারধরের পর থানায় খবর দেয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।