টাঙ্গাইলে সনদ না থাকায় ২ হাসপাতাল সিলগালা
দুই হাসপাতালের মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
টাঙ্গাইল শহরে অনুমোদন সনদ না থাকায় দুইটি হাসপাতাল সিলগালা করা এবং মালিককে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে শহরের দেওলা ও সাবালিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়ে বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান বিন মোহাম্মদ আলী জানান।
তিনি বলেন, কোনো বৈধ কাগজপত্র না থাকায় শহরের দেওলা এলাকায় ফেয়ার হসপিটাল ও সাবালিয়া এলাকায় রেহানা মর্ডান হসপিটাল সিলগালা করা হয়।
“এ সসয় ফেয়ার হসপিটালের তিন মালিককে ৫ হাজার টাকা করে ও রেহানা মর্ডান হসপিটালের মালিক ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।”
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
অভিযানে উপস্থিত ছিলেন জেলার ডেপুটি সিভিল সার্জন মো. আজিজুল হক, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।
