২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নরসিংদীর চর আড়ালিয়ায় চেয়ারম্যান হলেন মাসুদা জামান

তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে দুই হাজারের বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

নরসিংদীর চর আড়ালিয়ায় চেয়ারম্যান হলেন মাসুদা জামান

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোসা. মাসুদা জামান বিজয়ী হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2024, 10:00 PM

Updated : 09 Mar 2024, 10:00 PM

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোসা. মাসুদা জামান বিজয়ী হয়েছেন।

শনিবার দিনভর ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম।

ফলাফল অনুযায়ী, মাসুদা জামান চশমা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সজিব সরকার মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬২৮ ভোট।

অপর প্রার্থী আনারস প্রতীকের নুরুজ্জামান সরকার পেয়েছেন ১ হাজার ৯৭৭ ভোট।

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এই ইউনিয়নের মোট ভোটার ১২ হাজার ৭৫৫ জন। এর মধ্যে ৯ হাজার ১৬৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল হয়েছে ১৬৩ ভোট। ভোট প্রদানের হার ৭১ দশমিক ৮৬।

নয়টি কেন্দ্রে মোট ৩২টি কক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে তিনজন, সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৩৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এদিন নির্বাচনি এলাকায় ১ প্লাটুন বিজিবি, ৯০ জন পুলিশ, ১৫৩ জন আনসারসহ র‌্যাব ও ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।