১৭ অক্টোবর ২০২৬, ০১ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় সাংবাদিক হত্যায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

বৃহস্পতিবার রাতে বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

নেত্রকোণায় সাংবাদিক হত্যায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা

সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 17 Oct 2026, 12:03 AM

Updated : 17 Oct 2026, 12:03 AM

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দিতা সাংমা বাদী হয়ে আট অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলাটি করেন বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়।

লুৎফুজ্জামান আলিফ ফকির কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের বাসিন্দা।

তিনি আইপি টিভি রূপসী বাংলার জেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেইসবুক পেজও চালাতেন তিনি।

পুলিশ জানায়, তেলুঞ্জিয়া গ্রামে লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি। রাতে তিনি বাড়ির সামনের একটি দোকানে গিয়েছিলেন। এ সময় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া দুই অজ্ঞাত যুবক তার ওপর একাধিক গুলি ছোড়ে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ হত্যায় জড়িত কাউকেই এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুরনো খবর:

নেত্রকোণায় সাংবাদিককে গুলি করে হত্যা