২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়া খনিতে ফের কয়লা উত্তোলন শুরু

বর্তমান আংশিক উৎপাদন হচ্ছে; আগামী ১৫-২০ দিনের মধ্যে পুরোদমে কয়লা উত্তোলন শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বড়পুকুরিয়া খনিতে ফের কয়লা উত্তোলন শুরু

বড়পুকুরিয়া কয়লা খনি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2022, 09:09 PM

Updated : 08 Aug 2022, 09:09 PM

দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উৎপাদন ফের শুরু হয়েছে।

শনিবার সন্ধ্যায় নতুন ফেইজে কয়লা উত্তোলন শুরু হয় বলে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সরকার জানান।

বর্তমান আংশিক উৎপাদনে গেছে খনিটি; আগামী ১৫-২০ দিনের মধ্যেই পুরোদমে কয়লা উত্তোলন শুরু হবে বলে তিনি জানান।

সাইফুল ইসলাম সরকার বলেন, শনিবার সন্ধ্যা ৬টায় উৎপাদন শুরুর পর প্রথম ২৪ ঘণ্টায় ৭৫০ মেট্রিক টন এবং পরের দিন ৯৫০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা গেছে।

পুরোদমে উত্তোলনে গেলে সেক্ষেত্রে প্রতিদিন ২০০০ থেকে ২২০০ মেট্রিক টন কয়লা উত্তোলন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

খনি কর্তৃপক্ষ জানায়, খনির ১৩১০ নম্বর ফেইজে কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ায় গত ৩০ এপ্রিল থেকে এই খনিতে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। এরপর পরিত্যক্ত ফেইজের ব্যবহারযোগ্য যন্ত্রপাতি নতুন ১৩০৬ নম্বর ফেইজে স্থানান্তর করে উত্তোলন প্রক্রিয়া শুরু করা হয়।

গত ২৭ জুলাই পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ। কিন্তু কর্মরতদের করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে ৩০ জুলাই সকালে আবার কয়লা উত্তোলন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।