২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ভ্যানে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ২

পুলিশ জানায়, নিহত আব্দুল্লাহর বাবা ও বোনকে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2024, 04:03 PM

Updated : 20 Jan 2024, 04:03 PM

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। 

শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি হরিদাস মণ্ডল জানান।

নিহতরা হলেন- উপজেলার বড়াইল গ্রামের ভ্যান চালক সিরাজ উদ্দিন (৫৫) ও একই গ্রামের আব্দুল কুদ্দুসের আব্দুল্লাহ (১০)। 

আহতরা হলেন- আব্দুল কুদ্দুস (৪০) ও তার মেয়ে নাফিসা আখতার (১৪)। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি হরিদাস বলেন, বাগমারার ভবানীগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী একটি বাস ওই এলাকায় ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক সিরাজ ও যাত্রী আব্দুল্লাহ মারা যান। 

তিনি আরও বলেন, এ সময় আহত হন আব্দুল্লাহর বাবা আব্দুল কুদ্দুস ও বোন নাফিজা। তাদের উদ্ধার প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটির চালক ও সহকারী পলাতাক। 

এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।