নাশকতার মামলায় সিরাজগঞ্জে জামায়াতের দুজন কারাগারে
সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাইফুল।
নাশকতার পরিকল্পনার মামলায় সিরাজগঞ্জ শহর থেকে জামায়াতে ইসলামীর দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে শহরের নিউমার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- জামায়াতে ইসলামী সমর্থিত সিরাজগঞ্জ ল’ ইয়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শহরের মাছুমপুর উত্তরপাড়ার বাসিন্দা মাসুদুর রহমান মাসুদ এবং শহরের জানপুর মহুল্লার বাসিন্দা মোস্তাফিজুর রহমান।
মামলার বরাত দিয়ে এসআই সাইফুল ইসলাম বলেন, “সদর উপজেলার চন্ডিদাসগাতিতে এক জামায়াত নেতার বাড়িতে সরকারবিরোধী নাশকতার পরিকল্পনার বৈঠক হয়। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে হাতবোমা উদ্ধার করে। এ ঘটনায় দায়ের করা মামলায় দুজনকে আসামি করা হয়েছে। তারা জামায়াতের সক্রিয় কর্মী।
সোমবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই সাইফুল।
