০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

সিলেটের পথে প্রায় ৫ ঘণ্টা রেল যোগাযোগ সচল

মঙ্গলবার বিকালে ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ থাকে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2022, 12:59 AM

Updated : 26 Oct 2022, 12:59 AM

মৌলভীবাজারের লাউয়াছড়া বনের ভিতর রেল লাইনের উপর গাছ পড়ে বন্ধ থাকা রেল যোগাযোগ পৌনে পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।

এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে একাধিক যাত্রিবাহী ট্রেনের যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার শাখাওয়াৎ হোসেন জানান, মঙ্গলবার বিকালে ৫টার দিকে লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল অভিমুখী রেল লাইনের উপর গাছ পড়ে সিলেটের সাথে সারাদেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়।

“এতে শ্রীমঙ্গল স্টেশনে পাহাড়িকা ও সাঁতগাও স্টেশনে কালনী ট্রেন আটকা পড়ে।”

শ্রীমঙ্গলের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানান, বিকাল ৫টার দিকে লাউয়াছড়া গেস্ট হাউজের ক্রসিং থেকে শ্রীমঙ্গল অভিমুখী রেল লাইনের উপর বিশাল আকৃতির দুটি বহেরা গাছ ভেঙে রেল লাইনের উপর পড়ে। খবর পেয়ে সন্ধ্যা ৬টা থেকে রেল বিভাগ ও বন বিভাগের ২০/২৫ জন কর্মী রাত সাড়ে ৯টায় গাছ অপসারণ করেন।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, গাছ অপসারণের পর রাত পোনে ১০টার দিকে শ্রীমঙ্গলে আটকা পড়া ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।